From the Desk of Founder

From the Desk of Founder

শ্রদ্ধেয় সুধি, মহাশয়/মহাশয়া,

আপনাদের অসীম দয়াতে, আশীর্বাদে ও ভালোবাসায় এন.জেড, মেমোরিয়াল পাবলিক স্কুল (উঃ মাঃ) -এর শুভ যাত্রা শুরু হয়েছে। আমরা সবাই চাই যে আমাদের সন্তান-সন্ততিরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশ ও সমাজের একজন হয়ে উঠুক। আমরা সবাই আশাবাদি যে, তারা যেন ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ সরকারী আধিকারিক হয়ে দেশ ও জাতীর সেবায় নিয়োজিত হয়। একই সঙ্গে নৈতিক শিক্ষা লাভ করে তারা যেন পিতা-মাতার প্রতি দায়িত্ববান এবং একজন আদর্শ মানুষ হয়ে ওঠে। শুধু টাকা রোজগারের যন্ত্র না হয়ে পিছিয়ে পড়া এই অবহেলিত সমাজকে নেতৃত্ব দান করে।

আপনাদের সন্তান-সন্ততিদের নিয়ে দেখা এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষে সম্পূর্ণ আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে আমরা প্রতিষ্ঠা করেছি- “এন.জেড. মেমোরিয়াল পাবলিক স্কুল (উঃ মাঃ)"। আমাদের সন্তান-সন্ততিদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, অভাব রয়েছে উপযুক্ত পরিবেশ, পরিকাঠামো ও যথাযথ পরিচর্যার। উপযুক্ত পরিবেশ ও যথাযথ পরিচর্যা পেলে তারাও আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে। প্রত্যেকটি শিক্ষার্থীর প্রতি সযত্ন, পর্যবেক্ষণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি ও যথাযত পরিচর্যার অঙ্গিকার নিয়ে প্রস্তুত রয়েছেন আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও অসংখ্য শিক্ষানুরাগি ব্যক্তি। আমাদের এই উদ্যোগকে সাফল্য মন্ডিত করতে আপনাদের আর্শীবাদ ও দোয়া প্রার্থনা করে শেষ করছি।

বিনীত-

মহঃ সাহাবুদ্দিন।

error: Content protected as per copyright rules of the website owner!!